প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ী থেকে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে পৌঁছাবেন। তাকে একনজর দেখার জন্য প্রচণ্ড রোদ উপেক্ষা করে সমুদ্র সৈকতে মানুষের ঢল নেমেছে।
সমাবেশস্থলে উপস্থিত রয়েছেন দলীয় নেতাকর্মীসহ অধিকাংশ নানা শ্রেণি পেশার মানুষ। রবিবার (৯ আগস্ট) সরেজমিনে সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, বাহারছড়া সমুদ্র সৈকতে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চে সংসদ সদস্য সরোয়ার জামাল, এনামুল হক, আবু সুফিয়ান, জসিম উদ্দিন, সা চিং প্রু রাজপুত, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরীসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং জহিরুল ইসলামও মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য এসেছেন রিকশাচালক অনু কুন্ড। তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রী আসবেন, এটা আমাদের জন্য খুশির বিষয়। তাকে একনজর দেখতে এসেছি।'
স্কুলশিক্ষার্থী কোহিনুর আক্তার তার বান্ধবীদের নিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে সমাবেশে যোগ দিয়েছেন। তিনি বলেন, 'আমার জন্মের পর কোনো প্রধানমন্ত্রী আমার এলাকায় আসছেন। আমি জানি না ভবিষ্যতে আবার হবে কিনা, তাই বান্ধবীদের নিয়ে এখানে এসেছি।'
প্রধানমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর থেকে হেলিকপ্টারযোগে সমুদ্র সৈকতে এসে পৌঁছাবেন। এখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
পরবর্তীতে বাঁশখালী থেকে ফটিকছড়ি যাবেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুলাহ বাবুনগরীর সঙ্গে মতবিনিময় করবেন। এরপর হাটহাজারী ও নগরের রেডিসন ব্লু হোটেলে দলের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন