প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের সরকার ভিসা ব্যবস্থায় একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে ২৩টি করা হয়েছে। একই সঙ্গে, ভিসার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই পরিবর্তনের ফলে বিদেশি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণ, চিকিৎসা, পড়াশোনা ও ব্যবসার প্রক্রিয়া সহজ হবে। খবর দ্য স্ট্যাটসম্যান।
বুধবার (১১ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়। এর আগে, গত ২৭ আগস্ট ভিসা ব্যবস্থায় পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। নতুন কাঠামো বাস্তবায়নের জন্য বর্তমানে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার হালনাগাদ করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন নিয়মে ভিসা প্রদান শুরু হবে।
নতুন ব্যবস্থায় ভিসার ৯টি প্রধান ক্যাটাগরি হলো ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা। ভারতের সরকার জানিয়েছে যে, একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যে থাকা ভিসাগুলো একীভূত করায় আবেদনকারীদের জন্য উপযুক্ত ক্যাটাগরি বেছে নেয়া সহজ হবে।
প্রত্যাশিত পরিবর্তন এসেছে পর্যটক ভিসায়। প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ভিজিটর ভিসা রাখা হয়েছে। এটি ভি-১ ও ভি-২ নামে দুটি উপশ্রেণিতে বিভক্ত। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে, ভি-২ ভিসা এক, পাঁচ অথবা ১০ বছর মেয়াদে প্রদান করা হবে। এই ভিসায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস কার্যক্রম ও পর্বতারোহণের সুযোগ থাকবে।
চিকিৎসা ভিসার জন্য সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা নির্ধারণ করা হয়েছে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর এবং একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। রোগীর সহযাত্রীদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ে এস-১ এবং গবেষণা, পিএইচডি, ইন্টার্নশিপ ও শিক্ষকতার জন্য এস-২ ভিসা চালু করা হয়েছে। ব্যবসায়িক ভিসাও বি-১ ও বি-২ নামে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য বি-১ এবং স্বল্পমেয়াদি চুক্তি, সম্মেলন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের জন্য বি-২ ভিসা প্রদান করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন