প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে অনশন করে বিয়ের মাত্র তিন মাসের মাথায় মোনিয়া রহমান মুন্নি (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে টানা পাঁচ দিন অনশনের পর তিন মাস আগে প্রেমিক জাহিদের সঙ্গে মুন্নির বিয়ে হয়। বুধবার সকালে শ্বশুরবাড়ির বসতঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে হেমনগর তদন্ত কেন্দ্রের পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে স্বামী জাহিদ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন