প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হঠাৎ বন্যা এবং অন্যান্য দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সচিবালয়ে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় যুক্তরাজ্য সার্বিক সহযোগিতার বিষয় নিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরও জানান, দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে ৬৪ জেলায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে সরকার। এর মধ্যে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারসহ এই ৪ জেলায় ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিকটন করে চাল এবং বাকি ৬০ জেলায় ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিকটন করে চাল সহায়তা দেয়া হয়েছে।
যুক্তরাজ্যের সঙ্গে চুক্তিস্বাক্ষর বিষয়ে মন্ত্রী বলেন, দেশের সঙ্গে যখন দুর্যোগ ঘটে, তখন যাতে সরাসরি সাহায্য ও সহযোগিতা পাঠাতে পারে, সেজন্য বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই পরিস্থিতিতে তারা ট্রেনিং, মেডিকেল সাপোর্টসহ কখনও কখনও অর্থনৈতিক সাহায্যও প্রদান করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন