প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কীভাবে বিদেশি পর্যটকদের কাছে পর্যটন খাতকে আকর্ষণীয় করা যায়, সেই লক্ষ্যেই সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। বিশেষ করে, বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজারকে নতুন করে সুসজ্জিত করার জন্য একটি পরিকল্পনা নেয়া হয়েছে।
শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলেও রয়েছে বিশাল পর্যটন সম্ভাবনা। বিশেষ করে, লালন শাহের জন্মস্থান, কবি পাগলা কানাইয়ের স্মৃতিধন্য স্থান, ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী মল্লিকপুর বটবৃক্ষ এলাকায় সরকারী পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ অন্যান্য লোকজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন