প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামী রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে বন্ধুরাষ্ট্র তুরস্কের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
বাংলাদেশের চলমান সংকট মোকাবেলায় তুরস্কে ডাকা হয়েছে, যেটি দেশে অর্থনৈতিক সংকট দূরীকরণ, আইন নিশ্চিতকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের অংশীদারিত্ব ও বিনিয়োগ বাড়ানোর জন্য।
শুক্রবার (৫ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনার পর জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই উচ্চপর্যায়ের বৈঠকে জামায়াত আমিরের নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ অন্যান্য শীর্ষ নেতারা।
বৈঠকের পর সাংবাদিকদের সামনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তুরস্ককে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘তুরস্ক সবসময়ই বাংলাদেশের পাশে থেকেছে। এই বৈঠকে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে তুরস্কের জোরালো সহযোগিতা কামনা করা হয়েছে।’
জামায়াত আমির আরও জানান, বৈঠকে শুধু কূটনৈতিক বিষয় নিয়েই আলোচনা হয়নি, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও অর্থনৈতিক সংস্কারের বিষয় নিয়েও আলোচনা হয়। দেশে আইন নিশ্চিতকরণ এবং ব্যাংকিং খাতের সংকট মোকাবেলা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এছাড়া বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক খাতে তুরস্কের সহযোগিতা চেয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের চামড়া, পাট ও তৈরি পোশাক শিল্পের উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সমসাময়িক ভূ-রাজনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে তিনি আশা প্রকাশ করেছেন, আগামীতে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন