প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের দিল্লিতে সোমবার (২০ জুলাই) ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রবীণ বলিউড অভিনেত্রী শাবানা আজমি। ৭৫ বছর বয়সী এই অভিনেত্রীর অর্ধচেতন অবস্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ ও আলোচনা হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় যে, অসুস্থ শাবানা আজমিকে তার চারপাশের লোকেরা ধরে ধরে নিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা নিরাপত্তাকর্মীদের দ্রুত গেট খোলার জন্য অনুরোধ জানান। এরপর গেট খুলে দেওয়া হলে, অভিনেত্রীকে সিকিউরিটি কেবিনের কাছে নিয়ে বসিয়ে বিশ্রামের সুযোগ দেওয়া হয়।
রবিবার থেকেই সিজেপি-র অনশনরত অভিজিৎ দীপকসহ অন্যান্য আন্দোলনকারীদের সমর্থন জানাতে যন্তর মন্তরে উপস্থিত ছিলেন শাবানা আজমি। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তাদের প্রতিবাদটি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং উদ্দেশ্য হলো মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করে গণতান্ত্রিক অধিকার বজায় রাখা।
প্রতিবাদে অন্য বলিউড তারকারা কেন যোগ দিচ্ছেন না—এমন প্রশ্নের জবাবে আজমি পাল্টা প্রশ্ন করেন, কেন কেবল চলচ্চিত্র ব্যক্তিত্বদেরই এই প্রশ্ন করা হয়, শিল্পপতি বা ব্যবসায়ীদের নয়? তিনি উল্লেখ করেন, তারকাদের ওপর বেশি নজর দিলে মূল আন্দোলনের ইস্যুগুলো আড়ালে পড়ে যায়।
সিজেপি-র এই আন্দোলনে শাবানা আজমি ছাড়াও স্বরা ভাস্কর, প্রকাশ রাজ ও পুনম পান্ডের মতো তারকারাও যন্তর মন্তরে এসে সমর্থন জানিয়েছেন। একদিকে শাবানা আজমির অসুস্থতা নিয়ে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে তারকাদের আন্দোলনমুখী ভূমিকা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো আলোচনা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন