প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া গ্রামের দুলাল সরকারের স্ত্রী রাধা রানী সরকার (৪০) এবং অন্যজন হলেন দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী অঞ্জনা রানী সরকার (৫০)। আহত অবস্থায় মোটরসাইকেলচালক অজিত চন্দ্র সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জলঢাকা থেকে একটি বালুবাহী ট্রাক পাগলাপীরের দিকে যাচ্ছিল। রথবাড়ী এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই নারী প্রাণ হারান এবং মোটরসাইকেলচালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ট্রাকচালক এবং তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশের সূত্রে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। একই সময় দুর্ঘটনাকবলিত ট্রাক এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর গণমাধ্যমকে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন