১০:৫৩ এম
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অভিযোগ করেছেন যে, তার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ও চক্রান্ত চালানো হচ্ছে। তিনি সোমবার (৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করে এ দাবি জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করতে গেলে কিছু কুচক্রী মহল বাধা সৃষ্টি করছে এবং এভাবে তার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।
তিনি আরও দাবি করেছেন যে, এমপি হওয়ার পর তার এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদকের কার্যক্রম আগের মতো নির্বিঘ্নে চালানো সম্ভব হচ্ছে না। এর ফলে কিছু মহল ক্ষতিগ্রস্ত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আরও পড়ুন: আন্দোলনের নামে চাপের মধ্যে ছিল অন্তর্বর্তী সরকার
আমির হামজা বলেন, কুষ্টিয়ার জনগণের দেওয়া আমানত রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন এবং কোনো চাপে তিনি পিছু হটবেন না।
তিনি আরও লেখেন, জনগণ অতীতেও তাঁর পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে, এ বিষয়ে তাঁর বিশ্বাস রয়েছে। পাশাপাশি, তিনি কুষ্টিয়াবাসীর সাথে ঐক্যবদ্ধভাবে অপকর্মকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন