প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর মাত্র কয়েক ঘণ্টা পর বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে। নিউইয়র্কের নিউজার্সিতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন এবং আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে।
ফাইনাল ম্যাচের দায়িত্বপ্রাপ্ত ম্যাচ অফিশিয়ালদের তালিকা আগে থেকেই প্রকাশ করেছে ফিফা। প্রধান রেফারির দায়িত্ব পেয়েছেন স্লাভকো ভিনচিচ। স্লোভেনিয়ার সেরা রেফারির পরিচিতি থাকা সত্ত্বেও ভিনচিচের অতীতের দিকটি একটি অন্ধকার অধ্যায়ে মোড়া। পাঁচ বছর আগে পতিতাবৃত্তি, অস্ত্র এবং মাদকচক্রের সঙ্গে সম্পর্কের জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল, এবং তিনি ৪৫ বছর বয়সী।
২০১০ সালে আন্তর্জাতিক রেফারি হিসেবে তার ক্যারিয়ার শুরু হয় এবং তখন থেকে অনেক হাই প্রোফাইল ম্যাচ সফলভাবে পরিচালনা করেছেন ভিনচিচ। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার বিতর্কিত ম্যাচও তার পরিচালনাতেই হয়। এর পাশাপাশি ২০২৩ সালের নেশন্স কাপে স্পেন এবং ইতালির সেমিফাইনাল ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ডের ফাইনাল ম্যাচগুলোও তিনি পরিচালনা করেন।
কিন্তু মাঠের বাইরের তার গল্পটা ভিন্ন। তার চারপাশে বিতর্ক রয়েছে। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনার বিজেলজিনার এক কেবিন থেকে পুলিশ তাকে পতিতাবৃত্তি এবং মাদক চোরাচালানের ঘটনায় গ্রেফতার করে। গ্রেফতারকালে ঘটনাস্থল থেকে আরও নয়জন নারী, ২৬ পুরুষ, ১৪ প্যাকেট কোকেন, ১০টি আগ্নেয়াস্ত্র, তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট এবং নগদ ১০ হাজার ইউরো উদ্ধার করা হয়।
রেফারি হিসেবে তার খ্যাতি বেড়ে গেলেও এই অভিযোগ তার সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু তিনি দ্রুত এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, 'এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু এক দুপুরের খাবারের নিমন্ত্রণ গ্রহণ করেছিলাম, যা আমার জীবনের সবচেয়ে বড় ভুল বলে প্রমাণিত হয়েছে। আমি এর জন্য অনুতপ্ত। আমি আমার পরিচিতদের সঙ্গে টেবিলে বসে ছিলাম, হঠাৎ করেই পুলিশ এসে হাজির হয়... তারপর যা হওয়ার তাই হয়।'
ঘটনার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, সেই সময় ভিনচিচ সেক্স র্যাকেটের কথিত নেত্রী তিজানা ম্যাকসিমোভিচ-এর সঙ্গে খাবার খাচ্ছিলেন, যে কারণে মামলা জড়িয়ে পড়া। যা ঘটেছিল সেটা পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি স্লোভেনিয়ার ফুটবল ফেডারেশন থেকেও ভিনচিচ সমর্থন পেয়েছিলেন। ফেডারেশন পুরো ঘটনাটিকে একটি 'ভুল বোঝাবুঝি' হিসেবে দেখেছিল এবং তাকে বিভিন্ন ইভেন্টে আগের মতোই অগ্রাধিকার দিতে থাকে।
ফেডারেশন সেই সময় জানিয়েছিল, 'সে ভুল সময়ে, ভুল জায়গায় ছিল।'
ভিনচিচ রেফারি হিসেবে নিজেকে উপরে উঠাতে সক্ষম হলেও, সেই অন্ধকার অধ্যায় তাকে এখনও তাড়া করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন