প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী ও ফাইট ডিরেক্টর সিরাজ উদ্দিন রতন। তিনি যে চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন, সেটি ঢাকাই চলচ্চিত্রের নামী নায়িকা রুমানা ইসলাম মুক্তি।
অসুস্থতার এই কঠিন সময়েও সহকর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মুক্তি।
গত ২২ জুলাই হার্ট অ্যাটাকের পর রতনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা খরচ বহন করা কঠিন হয়ে পড়লে, রুমানা ইসলাম মুক্তি এগিয়ে আসেন।
তথ্যের ভিত্তিতে জানা গেছে, আইসিইউতে চিকিৎসা, ওষুধ এবং অন্যান্য ব্যয়ের দায়িত্ব নিয়েছেন মুক্তি।
নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রতন বলেন, ‘আমার এই খারাপ সময়ে মুক্তি ছায়ার মতো দাঁড়িয়েছে। নিয়মিত খোঁজখবর রাখা ও আমার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করছে। মুক্তির বাইরে অভিনেত্রী রঞ্জিতা সহযোগিতা করতে না পারলেও তিনি খোঁজখবর রাখছেন। কিন্তু আমার অসুস্থতার খবর জানার পর চলচ্চিত্রের আর কোনো মানুষ খোঁজ নেয়নি।’
এ বিষয়ে রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘আমাদের জীবনটা শুধু নিজেদের জন্য নয়। আমাদের চারপাশে যারা আছেন তাদের জন্যও কিছু দায়বদ্ধতা থাকে। আমি বিশ্বাস করি, সৃষ্টিকর্তা আমাদের যে সামর্থ্য দিয়েছেন, তা কেবল নিজেদের সুন্দরভাবে রাখার জন্য নয়, বরং বিপদের সময় অন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য।’
তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র শিল্প আমার পরিবার। এখানে ক্যামেরার সামনে এবং পেছনে অনেক মানুষ দিন-রাত পরিশ্রম করেন। ফাইটার রতন মামাসহ এই ইন্ডাস্ট্রির যে কোনো সহযোদ্ধা কখনও সংকটে পড়লে, তাদের পাশে থাকা আমি আমার দায়িত্ব মনে করি।’
শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন সিরাজ উদ্দিন রতন। পরে অভিনয়ের পাশাপাশি ফাইট ডিরেক্টর হিসেবেও কাজ করে চলচ্চিত্র অঙ্গনে পরিচিতি পান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘চোর’, ‘দাপট’, ‘নরম গরম’, ‘আপোষ’, ‘বিধাতা’, ‘আঞ্জুমান’, ‘মর্জিনা’, ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’, ‘আমি ডন’, ‘রাজকপাল’ এবং ‘আলতাবানু’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন