প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীতে ঈদ-পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত চারটি বাস কাউন্টারকে জরিমানা করেছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযানের ব্যবস্থা করা হয়েছিল। অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেজান আহম্মেদ। এ সময় সহকারী কমিশনার মুকসুদুস সালেহীন এবং বিআরটিএর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানানো হয়েছে, কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এই অভিযান সম্পন্ন করা হয়েছে। এই অভিযানকালে সারা, ইকোনা, লাল সবুজ ও একুশে পরিবহনের কাউন্টারসহ চারটি বাস কাউন্টারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। যাত্রীসেবার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন