প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের সদর উপজেলার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার দা’য়ের কোপের ফলে ট্রাকচালক চাচা আব্দুল হক মিয়া (৪৫) খুন হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী জুলেখা বেগম (৪০) স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরের দিকে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীর ইউনিয়নের লক্ষ্মীরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হক মিয়া হচ্ছেন এলাকার মনছুর মিয়ার ছেলে। ভাতিজার ধারালো দা'য়ের কোপে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত জুলেখা বেগম, নিহত আব্দুল হক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চাচা আব্দুল হক মিয়া ও তার ভাতিজা সালাম মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় চাচা ও ভাতিজার মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা সালাম ধারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে চাচা আব্দুল হক মিয়াকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই চাচা আব্দুল হক মিয়া প্রাণ হারান। এ সময় স্বামীকে রক্ষার প্রচেষ্টায় আহত হন তার স্ত্রী জুলেখা বেগম। পরবর্তীতে স্থানীয়রা জুলেখাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার পর থেকেই ভাতিজা সালাম মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হক মিয়া নামে একজন খুন হয়েছেন। খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। তবে অভিযুক্ত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন