প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী বিশ্বকাপে কেবল বিনা খরচে সম্প্রচারের পরিকল্পনা নয়, বিজ্ঞাপনের বাজার থেকে আয় করার লক্ষ্যও নির্ধারণ করেছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা বলেছেন।
রবিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী আরও জানান, এবার কোনো সরকারি অর্থ ব্যয় ছাড়া বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হয়েছে। আগামী বিশ্বকাপে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিজ্ঞাপনের বাজারকে ব্যবহার করে এটিকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচার শুধুমাত্র শূন্য ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সরকার এই খাত থেকে আয়ও করতে সক্ষম হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, অল্প সময়ের মধ্যে বিশ্বকাপ সম্প্রচার সফল করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিকতার কথা উল্লেখ করেন। তিনি তাদের ধন্যবাদ জানান। এর মধ্যে তথ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা ছিলেন।
তিনি আরও জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল পুরো প্রক্রিয়ায় নিয়মিত সহযোগিতা করেছেন। তথ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং দূরদর্শিতার কারণেই সরকারি অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান।
সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বিশ্বকাপ সম্প্রচার সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন