প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখায় একটি বিশাল মোটরসাইকেল মহড়া ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মহড়াটি অনুষ্ঠিত হয় সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কেরানীগঞ্জের কদমতলী থেকে। পরে শোভাযাত্রাটি আব্দুল্লাপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বেলা ১১টা পর্যন্ত কেরানীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ মহড়ার নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি। এতে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ অঙ্গ সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।
আব্দুল্লাপুর বাসস্ট্যান্ডে মহড়া শেষ করে এক সংক্ষিপ্ত সমাবেশে নিপুণ রায় চৌধুরী বলেন, "আওয়ামী লীগ যে একটি জঙ্গি সন্ত্রাসীদের দল তা আবার তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছে।"
তিনি দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমরা জনগণকে সহযোগিতা করতে, জনগণের পাশে থাকতে, সরকারকে সার্বিক সহযোগিতা করতে এখন থেকে রাজপথে থাকব। রাজপথে থেকে মানুষের জানমালের হেফাজত করব এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সন্ত্রাসসহ প্রতিপক্ষকে মোকাবেলা করব। এটা হোক আমাদের শপথ।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন