প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের ওপর এখনও যুদ্ধের কালো ছায়া বিরাজ করছে এবং দেশের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। এই তথ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে জানা গেছে।
মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি আরও জানিয়েছেন, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক বিন্যাস এবং এই সংক্রান্ত চলমান আলোচনা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এগিয়ে চলছে। তিনি ইরানবাসীকে ক্ষেপণাস্ত্রের মূল চালিকাশক্তি বা ‘জ্বালানি’ হিসেবে অভিহিত করে বলেছেন, জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব ধরনের কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
একই সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিষয়েও কথা বলেছেন মোহাজেরানি। তিনি দাবী করেছেন যে, সব ধরনের প্রতিকূলতা পেরিয়ে ইরানের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌ-অবরোধের তীব্র সমালোচনা করে তিনি একে এক ধরণের ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।
এই মার্কিন অবরোধের কারণে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই মুখপাত্র। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং বাজারে পণ্যের সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখতে বিশেষভাবে মনোনিবেশ করছে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
সূত্র: আল-জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন