প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে র্যাব-১০-এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ভোলা সদর উপজেলার পৌরবাপ্তা এলাকার বজলুর রহমানের ছেলে মো. পারভেজ (৩১) এবং কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের ইসহাক বাবুর্চির ছেলে মো. সুমন হোসেন (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের পূর্ব চরাইল বালুর মাঠ এলাকায় একটি সক্রিয় ডাকাত দলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সংগঠিত হয়েছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-১০ সদর দপ্তরের একটি আভিযানিক দল সেখানে অভিযানে যায়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে, র্যাব সদস্যরা দ্রুত গতিতে ধাওয়া করে পারভেজ ও সুমনকে গ্রেপ্তার করেন।
এ সময় তাদের কাছে উদ্ধার করা হয় ছুরি, তলোয়ার, চাপাতি এবং মোবাইল ফোন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনই একটি পেশাদার ডাকাত দলের সদস্য। তারা কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায়, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন