প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালি, যা বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ, পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র বুধবারের মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এমন একটি চুক্তির ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হতে পারে। তবে ইরান আবারও তাদের পূর্ববর্তী অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং তারা জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আপাতত কোন আলোচনা চলছে না।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় রয়েছেন এবং তার ধারণা, বুধবারই হরমুজ প্রণালি খুলে দেওয়া ও পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে একটি সমঝোতা হতে পারে। তিনি হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে জানান যে, তার বিশ্বাস সেখানে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করা হবে।
এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে যুক্ত। তবে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে এমন দাবিটি অস্বীকার করেছে।
এদিকে, মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা গোলাবস্তুর আঘাতের ঘটনা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই ঘটেছে।
বেসেন্ট আশা করছেন যে সম্ভাব্য সমঝোতার কারণে জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও জানান, বর্তমানে শত শত জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অপেক্ষায় রয়েছে এবং গত কয়েক দিনের অনিশ্চয়তার পর ধীরে ধীরে বেশ কয়েকটি জাহাজ প্রণালি অতিক্রম করতে শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন