প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনা জেলার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে থানা পুলিশ ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার, ৩০ জুলাই, দুপুরের সময় পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় জলিল আকন্দের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
এ সময়, পুলিশ দুজনকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন শফিকুল ইসলাম (৫৬) ও নাজমুন নাহার খানম তামান্না (২৩), যাঁরা বাবা ও মেয়ে। পুলিশ জানিয়েছে, জব্দ করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা।
পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার, ২৯ জুলাই, বাগিচাপাড়া এলাকায় মাদক পাচারের জন্য ব্যবহৃত একটি বিশেষ কৌশলে তৈরি মিনি ট্রাক জব্দ করা হয়। ট্রাকটিতে বিশেষভাবে তৈরি একটি কেবিন ছিল, যার মাধ্যমে গোপনে মাদক পাচার করার চেষ্টা চলছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তৎপর হয় এবং খবর পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জলিল আকন্দের বাড়িতে অভিযান করেন। ওই সময় একটি ঘর থেকে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্বার করা হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন যে, বুধবার কাস্টমাইজ করা একটি মিনি ট্রাক তারা জব্দ করেছেন, যা মাদক পাচারের কাজে ব্যবহৃত হতো। আজ জলিলের বাড়িতে মাদক রয়েছে বলে খবর পাওয়ায় সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহজনক একটি ঘরে তারা তল্লাশি চালান এবং একপর্যায়ে ঘরে লুকিয়ে রাখা মাদক উদ্ধার করতে সক্ষম হন। জানা গেছে, বাড়িতে জলিলের স্ত্রী ও শ্বশুর উপস্থিত ছিলেন। তবে, জলিল পলাতক আছেন। পুলিশ জানিয়েছে, তারা দুজনকে আটক করেছে।
তিনি আরো বলেন, ‘আমার ধারণা, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন