প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরিফে তিন শতাধিক অসচ্ছল মানুষের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পুঁজি ও মূলধন সহায়তা বিতরণ করা হয়েছে। এই সহায়তা বুধবার (২৮ অক্টোবর) বাদ ফজর ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরিফে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রদান করা হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন। অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এককালীন আর্থিক অনুদানের পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ প্রদান করা হয়। এসব সহায়তার মাধ্যমে উপকারভোগীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আয় বাড়ানোর লক্ষ্য রয়েছে।
এদিকে, দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর ওফাত উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে দরবার শরিফের গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আসন্ন বার্ষিক ওরস শরিফের তারিখ ঘোষণা করেন। ঘোষণার ভিত্তিতে ২০২৭ সালের ১৩ জানুয়ারি ওরস শরিফ অনুষ্ঠিত হবে।
ওরস উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ জোহর থেকে বুধবার (২৮ অক্টোবর) বাদ ফজর পর্যন্ত দরবার শরীফে জলসায়ে ওরস পাক-এ-শাহ্ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্ত সমবেত হন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার এবং শরিয়ত ও তরিকতবিষয়ক ওয়াজ-নসিহত করা হয়।
বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোনাজাতে বিশ্বজুড়ে সুখ-শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি মহান আল্লাহর নৈকট্য প্রার্থনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন