প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে প্রাইম টাইমে বিশেষ ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই ভাষণে তিনি ইরান পরিস্থিতি, নির্বাচনের নিরাপত্তা এবং তার অগ্রাধিকার পাওয়া আরও কয়েকটি বিষয় তুলে ধরতে পারেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে প্রেসিডেন্টের এক জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, ভাষণটি হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর সমন্বয়ে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানিয়েছেন, বৃহস্পতিবার পূর্ব উপকূলীয় সময় রাত ৯টায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে, হোয়াইট হাউসের কোন স্থান থেকে ভাষণ দেবেন এবং নির্দিষ্ট কী বিষয়ে তিনি কথা বলবেন, তা এখনো জানানো হয়নি।
উপদেষ্টা জানিয়েছেন, ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে চান। সেইসঙ্গে ভোটারদের কঠোর পরিচয়পত্র যাচাই সংক্রান্ত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়েও বক্তব্য দিতে পারেন। বর্তমানে এই বিলটি কংগ্রেসে আটকে রয়েছে।
এছাড়া, ২০২০ সালের নির্বাচনের বিষয়ে তার প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তাদের পর্যালোচনার ফলাফলও তুলে ধরতে পারেন ট্রাম্প। উল্লেখযোগ্য, ২০২০ সালের নির্বাচনের ফল তিনি কখনোই মেনে নেননি।
তবে, জর্জিয়ার ২০২০ সালের সিনেট নির্বাচন নিয়ে ভাষণে কোনো ঘোষণা আসছে কিনা, সে বিষয়ে গুঞ্জন নাকচ করেছেন ট্রাম্পের উপদেষ্টা।
তাদের ভাষ্য, ভবিষ্যতে প্রেসিডেন্ট আরও নিয়মিত এ ধরনের প্রাইম টাইম ভাষণ দিতে চান, যাতে জনগণের কাছে গুরুত্বপূর্ণ বার্তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়।
সূত্র: অ্যাক্সিওস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন