প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন। এই সফরের সময়, তিনি গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন। সে সাথে বরিশাল বিভাগীয় শহরে বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংগঠনিক সভায় অংশ নেবেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৩ জুলাই সকাল ৯টায় ঢাকা থেকে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন শেষ করার পর তিনি বরিশাল নগরে আসবেন। বরিশালে এসে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আশপাশে বেলসপার্ক, লেক অথবা গ্র্যান্ড পার্কে এটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, দুপুরের পরে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমিতে বরিশাল নগর, জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে বিএনপির প্রধানমন্ত্রীর একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন গণমাধ্যমকে জানান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শনের পর বিকেলে কর্মিসভায় জেলা ও মহানগর কর্মীদের সঙ্গে কথা বলবেন তারেক রহমান। বৃষ্টির কারণে শিল্পকলা অ্যাকাডেমিতে বৈঠকটি ইনডোরে আয়োজন করা হচ্ছে। এছাড়া, তারেক রহমানের বৃক্ষরোপণ এবং আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনার কথাও রয়েছে।
বরিশালবাসীর প্রত্যাশা প্রসঙ্গে বিলকিস আক্তার জানান, বরিশালে ৬ লেন সড়ক, রেল লাইন, বরিশাল ভোলা সেতু, গ্যাস সরবরাহ, ইপিজেড— এসব দাবির কথা প্রধানমন্ত্রী জানেন। তবে এ বিষয়ে বরিশালের জনগণের এসব প্রত্যাশার কথা যথাসময়ে তুলে ধরা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন