প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপদ্য নিয়ে নাটোরে নানা আয়োজনে পালন করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
সকাল বেলায় নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং অন্যান্য সরকারী কর্মকর্তা কর্মচারীরা। এই সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে নাটোর জেলা প্রশাসন। অনুষ্ঠানে ফুল দেওয়ার মাধ্যমে বরণ করে নেন জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এই সময় একটি আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা উল্লেখ করেন, যে উদ্দেশ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, তা আজও বাস্তবায়ন হয়নি। বর্তমানে জুলাইয়ে আহতরা হাসপাতালে কাতরাচ্ছে। অথচ জুলাই সনদ এবং গণহত্যার বিচার আজও হয়নি। তাই বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে এনে গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন