প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আমজাদ হোসেন। এ সময় তিনি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
মঙ্গলবার মৌলভী শামসুল হুদা সড়কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি তিনি ৬ নম্বর ওয়ার্ডের সাব্দির বাড়ি সড়ক এবং এলজিইডি বাস্তবায়নাধীন নাজিরহাট–বদিউজ্জামান সড়ক প্রকল্পের আওতায় গোডাউন সড়কের সমাপ্ত ও চলমান উন্নয়নকাজের সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী কাজের গুণগত মান যাচাই করেন। তিনি এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার ও কর্মীদের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রাক্কলন অনুযায়ী মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা প্রদান করেন।
তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, উন্নয়নকাজ চলাকালীন কিংবা কাজ শেষ হওয়ার পর কোনোভাবেই যেন রাস্তার ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। উন্নয়ন প্রকল্পের স্থায়িত্ব ও সুরক্ষা নিশ্চিত করতে জনসচেতনতা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আমজাদ হোসেন জানান, “আদর্শ সন্দ্বীপ গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন