প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে।
এই বিষয়টি বৃহস্পতিবার ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত একটি চিঠি থেকে জানা গেছে।
মাঠ পর্যায়ে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনে প্রথম আবদেন করলে গুণতে হবে ভ্যাটসহ ২৩০ টাকা। দ্বিতীয়বার আবেদনে লাগবে ভ্যাটসহ ৩৪৫ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদন করতে হলে লাগবে ভ্যাটসহ ৪৬০ টাকা।
এনআইডির তথ্য-উপাত্ত সংশোধনে প্রথমবার আবেদনে ভ্যাটসহ ১১৫ টাকা লাগবে। দ্বিতীয়বার আবেদনে প্রয়োজন ভ্যাটসহ ২৩৬ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদন করতে হতে হবে ভ্যাটসহ ৩৪৫ টাকা।
হারানো কার্ড উত্তোলনে সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে ৫০০ টাকা লাগবে। জরুরিভাবে উত্তোলনে প্রথমবার ৩০০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে ১০০০ টাকা লাগবে। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা।
নির্বাচনী দলিল দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকার সার্টিফাইড কপি পেতে ১০০ টাকা দিতে হবে। ভোটার তালিকা দেখতে চাইলে ৫০ টাকা দিতে হবে। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে হলে প্রতিটি ইউনিয়ন/সিটি/পৌর ওয়ার্ডের জন্য দিতে হবে ৫০০ টাকা।
এ ছাড়া জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত যাচাই/সরবরাহ সেবা প্রদানকারী সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের জন্য এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। বার্ষিক সাব-ইউজার ফি/নবায়ন ফি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য সরকারি প্রতিষ্ঠানকে ফি দিতে হবে ২ টাকা।
বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং সাব-ইউজার সংখ্যা অনুযায়ী প্রথম ৭০টি সাব-ইউজার এর প্রতিটির জন্য ৪ হাজার টাকা, পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা দিতে হবে। প্রতি তথ্য যাচাইয়ের জন্য ৫ টাকা দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন