প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী পদ ভাগাভাগি করার প্রস্তাব দেওয়ার পর ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট ঐক্য সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছেন।
রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এর সূত্রে জানা যায়, তেল আবিবে ইসরায়েলের সামরিক সদর দপ্তরে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
নেতানিয়াহু প্রস্তাব করেছেন যে, ঐক্য সরকার গঠিত হলে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আইজেনকোট। পরবর্তীতে পালাক্রমে দায়িত্ব গ্রহণ করবেন নেতানিয়াহু। যদিও সংসদে নেতানিয়াহুর দল লিকুদ বেশি আসন পেয়েছে, তবুও তিনি এবার সেই নীতি থেকে সরে আসতে রাজি হয়েছেন।
আইজেনকোট মন্তব্য করেছেন যে, লিকুদ দল যদি সত্যিকার অর্থে ঐক্য চায়, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের আন্তরিকতা যাচাই করার জন্য তিনি প্রস্তুত আছেন। তিনি নতুন সরকার গঠনের ঘোষণা আগামী ৬ ডিসেম্বরের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন এবং আইজেনকোটের সম্ভাব্য জোট ৪৮টি আসন লাভ করে। ফলে কোনো পক্ষই সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে বিরোধী নেতা ইয়ার গোলান নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন