প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১১ জুন, ২০২৬ : ভূমি উন্নয়ন কর আদায়কে জোরদার করতে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) সিস্টেমে জমা থাকা হোল্ডিং খোলার আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
একই সঙ্গে যদি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না করা হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
উপসচিব সাদেকুর রহমানের স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তবে তিন পার্বত্য জেলাকে এই নির্দেশনার আওতার বাইরে রাখা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বর্তমানে ভূমি উন্নয়ন কর সিস্টেমে প্রায় ১ লাখ ২৮ হাজার নাগরিকের হোল্ডিং খোলার আবেদন জমা রয়েছে, যেগুলো ভূমি সহকারী কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় আছে।
ফলে বর্তমানে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই অবস্থায়, অনুমোদনের অপেক্ষায় থাকা সব আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ ছাড়া নাগরিকদের হোল্ডিং খোলার আবেদন বাতিল করা যাবে না।
যদি আবেদন অনুমোদনযোগ্য না হয়, তাহলে বাতিলের ক্ষেত্রে যথাযথ কারণ উল্লেখ করতে হবে, যাতে আবেদনকারী নাগরিকরা সিদ্ধান্তের কারণ সম্পর্কে জানতে পারেন।
ভূমি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের উদ্দেশ্যে জারি করা নির্দেশনায় উল্লেখ করেছি, যেসব ভূমি সহকারী কর্মকর্তা বা ভূমি উপ-সহকারী কর্মকর্তা হোল্ডিং খোলার আবেদন দ্রুত নিষ্পত্তি করছেন না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।
ভূমি উন্নয়ন কর ব্যবস্থাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন