প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাড়ির পাশে সড়কে খেলতে গিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু রাফি (৫) প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের কড়ইগাছতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের হাবিব মিয়া ও রানু আক্তার দম্পতির সন্তান।
পুলিশের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আজমপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা সুলতানপুরের দিকে যাচ্ছিল। কড়ইগাছতলা এলাকায় সড়কের পাশে খেলছিল রাফি, এমন সময় সে হঠাৎ অটোরিকশার সামনে চলে আসে। এতে অটোরিকশার ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা বিকেল সাড়ে ৩টার দিকে আহত রাফিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু ঘটে। পরে রাফির মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আখাউড়া থানার ওসি মো. সাফায়েত হোসেন দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন