প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে, তারা আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়ানোর প্রতি আগ্রহী। গ্রীষ্মকালীন দলবদলের সময় টটেনহ্যাম হটস্পার তারকাকে দলে টানতে ইতোমধ্যে খেলোয়াড়ের প্রতিনিধি ও ইংলিশ ক্লাবটির সঙ্গে আলোচনা হয়েছে, যা ইন্টার জানিয়েছে।
ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ইন্টারের ক্রীড়া পরিচালক পিয়েরো আউসিলিও মন্তব্য করেছেন, “রোমেরোকে দলে নেওয়ার ব্যাপারে আমরা অবশ্যই আগ্রহী। এটা সত্য। আমরা তার এজেন্ট ও টটেনহ্যামের সঙ্গে কথা বলেছি। এখন পরিস্থিতি কীভাবে এগোয়, সেটাই দেখার বিষয়।”
গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন চলছিল যে, টটেনহ্যাম থেকে এই মৌসুমে ২৮ বছর বয়সী রোমেরো চলে যেতে পারেন। এই গুঞ্জনের মাঝেই ইন্টারের স্বীকারোক্তি দলবদলের আলোচনা আরো জোরালো করেছে।
তবে এখন পর্যন্ত টটেনহ্যাম রোমেরোকে ছাড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। ফলে আর্জেন্টাইন এই সেন্টার-ব্যক সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন