প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর মাদকবিরোধী বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বাসস’কে জানিয়েছেন, অভিযানে কোতয়ালী থানা থেকে ৬ জন, তাজহাট থানা থেকে ৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালী থানার অভিযানের সময়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা, জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য, ওয়ারেন্ট তামিল এবং চুরির মামলার তদন্তে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি, মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তাজহাট থানার পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে হত্যা চেষ্টা ও গুরুতর আঘাত সংক্রান্ত মামলার ১ আসামি এবং ১ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানাধীন দমদমা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ ব্যক্তিকে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে মাদক, চুরি ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন