প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অস্ট্রেলিয়া রীতিমতো বিধ্বস্ত হয়েছে। কিন্তু তারা এখন টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায়। তবে মিচেল মার্শ বলেছেন, টাইগারদের বিপক্ষে এই সিরিজ জেতা সহজ হবে না।
মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে কথা বলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
তিনি উল্লেখ করেন, দলে অনেক পরিবর্তন হচ্ছে। আমরা সিরিজ জয়ের জন্য আশা রাখছি এবং ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা করছি। ছেলেরা এই সিরিজের জন্য মুখিয়ে আছে। তবে, হ্যাঁ, এটি অবশ্যই আমাদের জন্য একটি কঠিন সফর হবে।
অস্ট্রেলিয়া ডমিনেট করতে পারবে কি না, এমন প্রশ্নের উত্তরে মার্শ বলেন, দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার ফিরে এসেছেন। আবার কিছু তরুণ ক্রিকেটারও আছেন, যারা এনার্জিতে ভরপুর এবং বাংলাদেশে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
ওয়ানডে সিরিজে অংশগ্রহণ না করলেও মার্শ বাংলাদেশি পেসারদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের পেসাররা সত্যিই ভালো করছে। এটি তাদের ক্রিকেটের জন্য একটি দুর্দান্ত বিষয়। ২০২১ সালে যে কন্ডিশন আমি পেয়েছিলাম, এবার তারচেয়ে ভিন্ন কন্ডিশন দেখেছি। ২০২৭ বিশ্বকাপের দিকে তাকালে, এটি একটি চমত্কার বিষয়। পেসাররা বাংলাদেশের এক্সাইটিং প্রসপেক্ট।
তিনি আরও বলেন, এই ফরম্যাটে তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমি মুখিয়ে আছি। তারা একটি দল, যারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট অনেক বদলে গেছে। তরুণদের সামনে অভিজ্ঞরা পিছিয়ে যাচ্ছে, এবং অভিজ্ঞরা আরও এগিয়ে যাওয়ার জন্য তাড়না অনুভব করছেন। ক্রিকেটারদের উন্নতি আগের চেয়ে বেশি হচ্ছে। এমন একটি জায়গায় আসলে চ্যালেঞ্জ থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন