প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান নারী আর্চারদের তুলে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সোমবার (৭ সেপ্টেম্বর) ধানমণ্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই পদক্ষেপের সূচনা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। তারা এই পরিকল্পনার বিস্তারিত বিষয় তুলে ধরেন।
এই প্রশিক্ষণ আর্চারি ফেডারেশনের উন্নত কোচিং ফ্যাসিলিটি, ইকুইপমেন্ট এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মালিকানাধীন ডরমিটরিতে সুরক্ষার সুব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। প্রশিক্ষণ ক্যাম্পে কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের তারকা আরচার বিউটি রায়।
প্রাথমিক পর্যায়ে ৫০ জন শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত মেয়েকে বাছাই করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যারা খেলাটির জন্য প্রয়োজনীয় উচ্চতা ও শারীরিক শক্তি সম্পন্ন।
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল উল্লেখ করেন যে, আর্চারি এমন একটি খেলা নয় যা হুট করে গড়ে ওঠে। একটি মানসম্মত খেলোয়াড় তৈরি করতে সর্বনিম্ন তিন বছর সময় প্রয়োজন হয়। ২০৩২ অলিম্পিক গেমসে দেশের জন্য বড় সাফল্য অর্জনের লক্ষ্যে কাজ করা হচ্ছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী মেয়েরা অধিকাংশই স্কুল ও কলেজের শিক্ষার্থী।
তাদের পড়াশোনা বন্ধ না করে, বরং স্কুল-কলেজ বন্ধ থাকা এবং পড়ার চাপ কম থাকে এমন সময়ে এই কর্মসূচি পরিচালনা করা হবে। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা জানান, মেয়েদের পারিবারিক জীবন ও পড়াশোনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
শুরুতে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট এবং ইকুইপমেন্ট সহায়তা ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশন প্রদান করবে। পরবর্তীতে বিশ্বমানের সেরা কোম্পানির ডিসকাউন্ট প্রাইজে এসব যন্ত্রপাতি খেলোয়াড়দের মাঝে সরবরাহ করার ব্যবস্থা করা হবে। এই যৌথ উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্জিত ধারাবাহিক সাফল্যের ধারাকে বজায় রাখতে এবং মহিলা আর্চারির ক্ষেত্রে বিদ্যমান আংশিক শূন্যতা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন