প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশন, সিলেট এবং লাইফ প্লাস ইয়োগা সেন্টারের যৌথ উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও যোগব্যায়াম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এই আলোচনা সভা ও যোগব্যায়াম প্রদর্শনী রোববার (২১ জুন) বিকেলে নগরীর মফিজ উদ্দিন ইন্ডেক্স প্লাজায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে বক্তৃতা করেন ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলম, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (কালচার অ্যান্ড স্পোর্টস) রাজেশ ভাটিয়া, লাইফ প্লাস ইয়োগা সেন্টারের পরিচালক জুলফিকার হায়দার এবং ময়মনসিংহ ক্রীড়া অফিসার আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান সময়ে মানুষ নানা ধরনের শারীরিক ও মানসিক চাপের মধ্যে জীবনযাপন করছে। প্রযুক্তিনির্ভর জীবনধারা ও কর্মব্যস্ততার কারণে অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে নিয়মিত যোগচর্চা শরীরকে সুস্থ, মনকে প্রশান্ত এবং জীবনকে আরও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরবর্তীতে তিনি বলেন, যোগব্যায়াম একমাত্র শরীরচর্চার প্রক্রিয়া নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, আত্মসচেতনতা ও ইতিবাচক জীবনবোধ গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। সুস্থ সমাজ গঠনের লক্ষ্য তরুণ প্রজন্মকে খেলাধুলা, শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আরও বেশি উৎসাহিত করতে হবে।
প্রিন্স আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া ও জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক এ ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে।
ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির সকল ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান শক্তি।
ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেন, যোগব্যায়াম কেবল একটি শরীরচর্চার পদ্ধতি নয়, এটি সুস্থতা, মানসিক প্রশান্তি এবং মানবিক মূল্যবোধ চর্চার একটি জীবনদর্শন। জাতি, ধর্ম ও ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে যোগব্যায়াম আজ বিশ্বব্যাপী মানুষের সুস্থ জীবনের অনুষঙ্গ হয়ে উঠেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মূল লক্ষ্য মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে উৎসাহ প্রদান করা। বাংলাদেশে এ ধরনের আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন