প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরার-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে সেবা করার ইচ্ছা মেয়েটির নিজস্ব সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক।
বৃহস্পতিবার, ২৩ জুলাই, সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
৫ নম্বর শিবপুর ইউনিয়নের সাধারণ জনগণ ও স্থানীয় আলেম-উলামাদের উদ্যোগে এমপির সম্মানে গণসংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে মুহাদ্দিস আব্দুল খালেক মন্তব্য করেন, এমপি সাহেবের স্বজন ও সকলেই ওই মেয়েটির বাবার সঙ্গে আলোচনা করে বসেন। তিনি জানান, ওই মেয়েটির একটাই আবদার ছিল—"আমি অন্য কোথাও বিয়ে করব না। আমি যতদিন বাঁচবো, এমপি সাহেবের সেবা করবো।" এই মেয়েটির দৃঢ় ইচ্ছার কারণে তার মা-বাবা বাধ্য হয়ে নিজেদের বাড়িতে বিয়ের ব্যবস্থা করেন।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, কাজটি সমাজের দৃষ্টিকোণে অসামাজিক হলেও এটি অনৈতিক নয়। তবে, সামাজিক বিতর্কের কারণে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে এবং তার সংসদ সদস্য পদও বাতিলের পথে রয়েছে। অনৈতিক বা অসামাজিক বিষয়ে জামায়াতে ইসলামী কখনো আপস করে না।
এ সময় এমপি গাজী নজরুল ইসলামের ঘটনাকে সাধারণ ভুল বলার সুযোগ নেই উল্লেখ করে মুহাদ্দিস আব্দুল খালেক মসজিদের ইমামের উদাহরণ টেনে বলেন, 'তিনি যে অবস্থানে আছেন, সেই পর্যায়ের মানুষের কাছ থেকে এমন ভুল প্রত্যাশিত নয়। অন্য কেউ হলে হয়তো আমরা এটিকে সাধারণ ভুল বলতাম। কিন্তু, মসজিদের একজন ইমাম ও একজন সাধারণ ব্যক্তি যদি একই ভুল করে, তাহলে তাদের ভুলের গুরুত্ব কি সমান? একেবারেই নয়।
তিনি আরও বলেন, ইমামের ক্ষেত্রে ভুলের গুরুত্ব অনেক বেশি। ঠিক তেমনি, আপনার মতো একজন ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের ভুল গ্রহণযোগ্য নয়। তাই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার সংসদ সদস্য পদও বাতিল হবে।
শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা শুরা সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ হাসানসহ স্থানীয় নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন