প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে গলায় ফাঁস দিয়ে মনি বেগম (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মনি বেগম কালাই সরদারের চর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবুল বেপারীর মেয়ে। তিনি এনায়েতনগর ইউনিয়নের সস্থাল (ফাঁসিয়াতলা) গ্রামের আল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মনি বেগম তার বাবার বাড়িতে নিজ কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশী মলিনা বেগম ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তিনি মনি বেগমকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।
পরে স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে অবহিত করেন।নিহতের বাবা হাবুল বেপারী জানান, “আমি, আমার মেয়ে মনি এবং তার স্বামী একসঙ্গে দুপুরের খাবার খাই। এরপর আমি ভ্যান চালাতে বের হয়ে যাই। আমার ধারণা, আমি চলে যাওয়ার পর মনির সঙ্গে তার স্বামীর কোনো কথাকাটাকাটি হয়ে থাকতে পারে। পরে মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসে দেখি, আমার মেয়ের স্বামী বাড়িতে নেই এবং মনি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন