প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ অঞ্চলে যুক্তরাষ্ট্র হামলা চালানোর সম্ভাবনা খুব শিগগিরই রয়েছে বলে সতর্কতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কতা দেন।
এক প্রতিবেদনে আরব নিউজ
উল্লেখ করা হয়েছে যে, ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের নিকটবর্তী পিকঅ্যাক্স মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত সামরিক স্থাপনা। সেখানে মাটির অনেক গভীরে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স নির্মিত রয়েছে।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ একটি ‘ছোটখাটো বিষয়’। এর এক দিন আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন যে, তিনি এই সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে চিহ্নিত করবেন না।
ভ্যান্সের মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, অনেকেই এটিকে যুদ্ধ বলে মনে করেন না। আমি এটিকে সামরিক সংঘাত বলি, কারণ এটি আমাদের জন্য একটি ছোট বিষয়। এটি বড় কিছু নয়। আমরা ভেনেজুয়েলায় করেছি, এটিও করেছি।
প্রসঙ্গত, গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’-এ পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে ‘যুদ্ধে’ নিহত বা আহত সেনাদের তথ্যকে ‘বিদেশি সামরিক অভিযান’ (ওভারসিস অপারেশনস) হিসেবে শ্রেণিবদ্ধ করা হচ্ছে।
এদিকে, ইরান ব্যাপক সামরিক অভিযানের মুখেও নিজেদের অবস্থান থেকে সরে আসতে অস্বীকৃতি জানাচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক চাপের পাশাপাশি প্রয়োজনে বড় ধরনের সামরিক হামলার হুমকি—এই দুই কৌশল একসঙ্গে অনুসরণ করছে।
তবে সংঘাত শুরু হওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার আলোচনা নিয়ে অগ্রগতির কথা জানিয়েছেন। আবার বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে শেষ মুহূর্তে সামরিক পদক্ষেপের হুমকি থেকেও সরে এসেছেন।
কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ অ্যারন ডেভিড মিলারের মতে, ট্রাম্প একই সঙ্গে দুটি বিষয় এড়াতে চাইছেন—ইরানের ওপর ব্যাপক বোমাবর্ষণে ফিরে যাওয়া এবং হরমুজ প্রণালি নিয়ে তেহরানকে বড় ধরনের ছাড় দেওয়া।
মিলার বলেন, ‘হোয়াইট হাউস বড় ধরনের যুদ্ধ চায় না। আবার বড় ধরনের ছাড় দিচ্ছে—এমন ধারণাও তৈরি করতে চায় না। তারা যে কৌশল নিয়েছে, তাতে দুটিই এড়ানো সম্ভব হচ্ছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন