প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় সিনেমা ও টেলিভিশনে নারীদের উপস্থাপনায় পরিবর্তনের প্রশংসা করেছেন অভিনেত্রী ফ্রিদা পিন্টো। তিনি মনে করেন, নিখুঁত এবং নীতিবান নারী চরিত্রের পাশাপাশি ভুলত্রুটিসহ বাস্তব জীবনের মানুষের মতো চরিত্রগুলোই দর্শকের কাছে অধিক আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য।
বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রিদা উল্লেখ করেন যে, ত্রুটিপূর্ণ চরিত্রগুলো তার কাছে অধিক আকর্ষণীয় মনে হয়। কারণ, এসব চরিত্রের সঙ্গে দর্শক সহজেই নিজেদের মিল খুঁজে পান। তিনি বলেন, “যেসব কিছু নিখুঁত, সেগুলো একঘেয়ে এবং সেগুলোর সঙ্গে নিজেদের মেলানো যায় না।”
ফ্রিদা আশা প্রকাশ করেন যে, ভারতীয় বিনোদনজগতে সৃজনশীলতার আরো বিস্তার ঘটবে। বিশেষ করে তরুণদের নতুন চিন্তা ও ভাবনাগুলো যেন বাধাগ্রস্ত, প্রত্যাখ্যাত বা দমিয়ে দেওয়া না হয়, সে বিষয়ে তিনি গুরুত্ব দেন।
২০০৮ সালে অস্কারজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ার-এ লাতিকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান ফ্রিদা পিন্টো। এরপর তিনি রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস, ইমর্টালস, ত্রিশনা ও লাভ সোনিয়াসহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন।
২০১৮ সালে এমিলি ভেরেলেন স্ট্রমের সঙ্গে ‘ফ্রিবার্ড ফিল্মস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও চালু করেন ফ্রিদা। সর্বশেষ তাকে দেখা গেছে অ্যাপল টিভির থ্রিলার সিরিজ সারফেস-এ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন