প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি, যা আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বুধবার (১ জুলাই) রাতের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অংশগ্রহণ করেন শত শত শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা স্মরণ করেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ সকল শহীদদের।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন বলেন, ‘২ বছর আগে এই জুলাই মাস থেকে শুরু হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। এ আন্দোলনে হাজার হাজার মানুষ তাঁদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মোমবাতি প্রজ্বালনের আয়োজন করেছি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করা হয়েছে। কারণ তাঁরা নিজের জীবন দিয়ে আমাদের ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছেন।’
তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ একত্ব হয় অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর খবরে। আমরা আমাদের ভাই, সহপাঠী আবু সাঈদসহ জুলাইয়ে শহীদ হওয়া প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।’
পরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এলইডি স্ক্রিনে জুলাই অভ্যুত্থানের ৩৬ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ডকুমেন্টারি প্রচার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন