প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে চুরির ঘটনার সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেফতার করেছে পুশি। তিনটি ফ্ল্যাটের চুরির ঘটনার সাথে যুক্ত থাকা ওই দুই সদস্যের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকা, এবং অন্যান্য মালামাল।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন মো. খোরশেদ (৩০) এবং অন্যজন হলেন ইসমাইল হোসেন (৩৮)। পুলিশ জানায়, পৃথক অভিযান চালিয়ে পাঁচলাইশ থানার পুলিশ তাদেরকে দুই জায়গা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, নগরীর হিলভিউ আবাসিক এলাকার বাসিন্দা গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর ফ্ল্যাটে গত ৭ জুন ভোরবেলায় চুরি ঘটে। এরপর পাঁচলাইশ মডেল থানায় মামলার দায়ের করা হয়। মামলার পর, পুলিশ গত ১৫ জুন রাতে হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে মো. খোরশেদকে গ্রেফতার করে। তার কাছে ছিল চোরাইকৃত ১ টি অপ্পো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১ টি সিম্ফনি বাটন মোবাইল ফোন। খোরশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জুন মৌলভীবাজার জেলার রাজনগর থানার কোনাগাঁও এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ জুন রাতে কোতোয়ালী থানার একটি স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত ৪ ভরি ৯ আনা ওজনের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া, এদিন রাতে নগরীর আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনিতে তাদের বর্তমান আস্তানার বসতঘরে অপারেশন চালিয়ে উদ্ধার করা হয় ৪ টি রুপার কয়েন, ২ টি রুপার চেইন, ২ টি রুপার নূপুর, ২ টি লেডিস পার্স ব্যাগ এবং নগদ ৮৫ হাজার টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন