প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বার্সেলোনায় তৃতীয়বারের মতো ফিরলেন জোয়াও কান্সেলো। কাতালান ক্লাবটিতে আগের দুই দফায় ধারে খেলার অভিজ্ঞতা থাকলেও এবার তিনি স্থায়ীভাবে যুক্ত হলেন। ক্লাবটিতে আবার ফিরে আসার জন্য গত কিছু সপ্তাহ তিনি কঠিন সময় পার করলেও তিনি তার সিদ্ধান্তে থাকেন অটল বলে জানিয়েছেন।
২০২৩-২৪ মৌসুমে ৩২ বছর বয়সী কান্সেলো প্রথমবার ম্যানচেস্টার সিটি থেকে ধারে বার্সেলোনায় যোগ দেন। এর পর গত জানুয়ারিতে আবারও আল-হিলাল থেকে ধারের ভিত্তিতে কাতালান ক্লাবটিতে ফিরে আসেন। এবারের চুক্তিতে তিনি সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করে বার্সেলোনার সঙ্গে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন।
গত বৃহস্পতিবার কান্সেলো চুক্তি সম্পন্ন করেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার উপস্থিতিতে। তিনি দুই দফায় ক্লাবটির হয়ে ৬৫ ম্যাচে ছয় গোল ও নয়টি অ্যাসিস্ট করেছেন।
বার্সেলোনায় ফিরে কান্সেলো তার অনুভূতি জানিয়ে বলেছেন, ‘বার্সার প্রতি আমার ভালোবাসা সবসময় একই ছিল। আমি এখানে আসতে পেরে খুব খুশি। আমার একমাত্র লক্ষ্যই ছিল বার্সেলোনায় ফেরা।’
কান্সেলোর প্রথম মেয়াদ শিরোপাহীন ছিল যদিও গত মৌসুমে তিনি বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। এটি তার শৈশবের স্বপ্ন পূরণের মতো। তিনি বলেন, ‘গত কিছু সপ্তাহ বেশ কঠিন ছিল। তবে আমি কী চাই তাতে পরিষ্কার ছিলাম। একমাত্র সম্ভবনা ছিল আল-হিলালে আরও এক বছর থাকতে। কারণ আমার একমাত্র লক্ষ্য বার্সায় ফিরে আসা ছিল। আমার প্রতিনিধিরাও জানতেন, আমি শুধুমাত্র এখানেই খেলতে চেয়েছি।’
নতুন মৌসুমে বার্সেলোনার হয়ে কান্সেলো বড় স্বপ্ন দেখছেন। তার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়। তিনি বলেন, ‘বার্সার মতো ক্লাবকে সবকিছু জেতার জন্য প্রস্তুত থাকতে হয়। আমরা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়ব। চ্যাম্পিয়ন্স লিগ জিততে আমরা সম্ভাব্য সবকিছু করব।’
বার্সেলোনায় এবার সাবেক সতীর্থ রদ্রির সঙ্গে খেলবেন কান্সেলো। তিনি ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রির প্রশংসা করে বলেন, ‘আমার ক্যারিয়ারে যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে রদ্রি অন্যতম সেরা। আক্রমণ ও রক্ষণ—দুটো দিকেই সে অনেক অবদান রাখে। সিটিতে তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। তার সঙ্গে খেলা খুব সহজ।’
হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা টানা তৃতীয় লা লিগা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নতুন মৌসুম শুরু করবে। দলটি চলতি দলবদলে শক্তি বাড়িয়েছে। আগামী রবিবার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে কাতালান ক্লাবটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন