প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ১১ জুন উত্তর আমেরিকায় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল মহাযজ্ঞের পর্দা উঠবে। এবার বিশ্বকাপে ব্রাজিলের ভক্তরা অন্যান্য দেশের তুলনায় কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ইউটিউবে বিনামূল্যে খেলা দেখানোর ঘোষণা দিয়েছে।
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ করা কোম্পানি ‘লাইভমোড’ এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘কেজটিভি’ দেশটিতে বিশ্বকাপের ১০৪টি ম্যাচই বিনামূল্যে দেখানোর ঘোষণা দিয়েছে।
তবে বাংলাদেশের বা ভারতের দর্শকরা ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে ইউটিউবের এই সুবিধাটি নিতে পারছেন না।
ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েলের স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভমোড-এর সঙ্গে অংশীদারত্ব করে ২০২২ সালে কেজটিভি চালু করেন। ওই বছরের বিশ্বকাপে কিছু বাছাইকৃত ম্যাচ তারা সম্প্রচার করেছিল। এর পর তারা ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টও কাভার করেছে।
আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য কেজটিভি ব্রাজিলের নাগরিকদের জন্য ফোরকে (4K) রেজোলিউশনে ম্যাচগুলো স্ট্রিম করার পরিকল্পনা করেছে। এর পাশাপাশি তারা কিছু পর্দার পেছনের বিশেষ দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন করবে, যার মূল লক্ষ্য তরুণ ফুটবল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করা।
এদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক ফুটবল ভক্তের মনে এখন একটাই প্রশ্ন—ঘরে বসে প্রিয় দলের খেলা কি সরাসরি দেখা যাবে? সম্প্রচার স্বত্ব নিয়ে এখনও কোনো নিশ্চিত ঘোষণা না আসায় সমর্থকদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন