প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত থাকবে।
হোয়াইট হাউসে স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন তিনি।
ট্রাম্প উল্লেখ করেন, সৌদি আরব তাকে অনুরোধ করেছে যে, আপাতত পরিস্থিতি এভাবেই চলতে দেওয়া হোক। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে।
তবে তিনি এই অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। ট্রাম্প বলেন, “আমি নিশ্চিত নই যে তাদের সঙ্গে আমি একমত কি না।”
উপসাগরীয় দেশগুলো এমন অনুরোধ না জানালে তিনি কি ইরানে নতুন করে হামলা চালাতেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, চালাতাম।”
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে। তার ভাষ্য, “এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ করে দিতে পারি। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস করতে পারি। আর এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ করে দিতে পারি। আমার মাত্র তিন দিন লাগবে।”
এদিকে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে প্রভাব পড়েছে বলে তিনি স্বীকার করেছেন। তবে ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানও বজায় রেখেছেন ট্রাম্প।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন