প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই বিতর্ক প্রতিযোগিতাটি মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য "অভাব নয়- সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ" বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রহনপুর রাবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর রাবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন রহনপুর রাবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের দলনেতা আফিফা ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, কোট পরিদর্শক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী জাহিদুল ইসলাম।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, রহনপুর পুনর্ভবা মহনন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, খড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুজ্জামান এবং একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আসমা খাতুন। মডারেটরের ভূমিকা পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, সুধীজন, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন