০২:২৯ পি.এম
বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করার জন্য বিজিবিকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর এই নির্দেশনা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে এ বিষয়ে বৈঠকে রাজনৈতিক উদ্দেশ্য ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ১ মাসের মধ্যে তালিকা প্রস্তুত করার জন্য ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, মাদক ও অনলাইন জুয়া বন্ধ করার জন্য নতুন আইন করার কথাও এসেছে।
বুধবার (৬ মে) ডিসি সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনা চরমে রয়েছে। এর আঁচ বাংলাদেশেও পড়তে পারে, তবে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি না হলেও সীমান্তে বিজিবিকে সতর্ক নজরদারি করার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: আন্দোলনের নামে চাপের মধ্যে ছিল অন্তর্বর্তী সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী শঙ্কা প্রকাশ করেন এবং বলেন, ‘বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। আশা করি পুশইন করা হবে না। তবুও সতর্ক থাকতে বলা হয়েছে।’
তিনি বলেন, ডিসিরা রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা তৈরি করবেন, লাইসেন্সকৃত অবৈধ অস্ত্র উদ্ধার করবেন এবং জুলাই আন্দোলনের সময়ের মামলা তালিকা করবেন। ঈদ যাত্রা নিরাপদ করার জন্য স্থানীয় প্রশাসনকেও নির্দেশনা দেয়া হয়েছে।
মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, ‘সড়ক-মহাসড়ক ও রেললাইনের জাল-জালিয়াতি প্রতিরোধে পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে এবং জাল টাকা শনাক্তের জন্য মেশিন প্রদান করা হবে। ৭ দিন আগে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফেরিঘাটে বাস থেকে যাত্রী নামিয়ে বাস ফেরিতে উঠতে হবে; এ বিষয়ে নজরদারি করা হবে।’
আরও পড়ুন: আ. লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে, দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অনলাইন জুয়াসহ প্রযুক্তি ব্যবহার করে যেসব অপরাধ হচ্ছে, সেগুলো দমনে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন