প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ বেড়েছে। গেল বছরের তুলনায় প্রায় ৩০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে এ বছর বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা।
দীর্ঘ ১৯ বছর পরে সংসদে জাতীয় বাজেট পেশ করলো বিএনপি সরকার। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বড় অঙ্কের বাজেট।
নতুন বাজেটে সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ রাখা হয়েছে। দেশের দরিদ্র, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষদের সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় আনতে প্রায় ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা।
বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ডসহ কিছু নতুন কর্মসূচি এ খাতের আওতায় আসছে। ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতের আওতায় ৪১ লাখ নারীর জন্য ফ্যামিলি কার্ড দেয়া হবে। এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৪ হাজার ৫০০ কোটি টাকা। মাসিক ভাতার পরিমাণ হবে ২৫০০ টাকা।
কৃষক কার্ড প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার কোটি টাকা। নতুন ৮টি কর্মসূচি যুক্ত হলেও মোট কর্মসূচির সংখ্যা কমছে।
এদিকে, প্রতিবন্ধী ভাতার পরিমাণ ১০০ টাকা বেড়ে এক হাজার টাকা হচ্ছে। বয়স্ক, বিধবা এবং মা ও শিশু সহায়তা ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকছে।
৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ট্রেনে ভ্রমণ এখন ফ্রি হবে। মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেয়া হবে।
বরাবরের মতোই সবচেয়ে বড় অংশ বরাদ্দ থাকছে সরকারি চাকরিজীবীদের অবসর ভাতার জন্য। তাই, সরকার যে রেকর্ড পরিমাণ বরাদ্দ বাড়িয়েছে তা ইতিবাচক মনে হলেও, সুষম বণ্টনের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
অর্থনীতিবিদ ড. আবু ইউসুফ জানান, ‘সামাজিক সুরক্ষা খাতে ৯৫টি প্রোগ্রাম রয়েছে, আবার নতুন নতুন কর্মসূচিগুলো সরকার নিতে যাচ্ছে- এগুলোর সঙ্গে যেন ওভারলেপিং না হয়। কারণ সরকারের আর্থিক বিষয়টিও দেখতে হবে।’
সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়ন বিবেচনায় রেখে ভাতার পরিমাণ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন