প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিশ্চিয়ানো রোনালদো তার শেষ বিশ্বকাপে আলো ছড়াতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তার অনুশীলন দেখতে হাজার হাজার দর্শক সমবেত হন। এত ভিড়ের মধ্যে অনেকেই রোনালদোর সঙ্গে দেখা করতে চাইলেও এসবের মধ্যে কেবল হাতেগোনা কয়েকজন ভাগ্যবান ভক্ত তাদের সুবিধা পান।
সম্প্রতি, অনুশীলন চলাকালীন রোনালদোর দেখা পেয়ে জনপ্রিয় ইউটিউবার সেলিন ডেপ্ট একটি আবেগঘন মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিওটি প্রকাশ্যে আসার পর এটি এখন রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।
সেলিন, যিনি ইউটিউবে প্রায় ৬ কোটি সাবস্ক্রাইবারের অধিকারী, তিনি মূলত রোনালদোর একজন একনিষ্ঠ ভক্ত। ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের অভিযান শুরুর মাত্র কয়েক দিন আগে এই অভাবনীয় মুহূর্তটি ক্যামেরাবন্দী করা হয়।
ভিডিওতে দেখা যায়, ক্রিশ্চিয়ানো রোনালদো যখন পুরোপুরি সামনে আসছেন, তখন সেলিনের চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে। এরপর দুজনের মধ্যে এক আবেগঘন মুহূর্ত ঘটে, যেখানে রোনালদোকে বলতে শোনা যাচ্ছে, ‘কেঁদো না’।
সেলিন তখন রোনালদোকে বলেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ, আপনি আমার অনেক বড় অনুপ্রেরণা’। এরপর সেলিন রোনালদোর সঙ্গে একটি ছবি তোলার জন্য আবেদন করা হলে পর্তুগিজ কিংবদন্তি স্বাগতমে সেই অনুরোধ গ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন