প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোকাররম মোল্লা (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
ঘটনাটি বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামে ঘটে।
নিহত মোকাররম মোল্লা ওই গ্রামের মো. শহিদুল মোল্লার ছেলে। সে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, মোকাররম বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে হাত-পা ধোয়ার পর ঘরে প্রবেশ করে। কিছুক্ষণ পর টেবিল ফ্যান চালানোর জন্য সুইচে হাত দিতেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এই অবস্থায় তার মা মমতাজ বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন, পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে রাজবাড়ী সদর হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। পরে স্থানীয় পল্লি চিকিৎসক ডা. মাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার এ বিষয়টি নিশ্চিত করে জানান, ইপ-পরিদর্শক (এসআই) মো. কাঞ্চন মিয়া গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন