প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (রোববার, ১৪ জুন) মূল্যবান এই দুই ধাতু বিক্রি হচ্ছে সবশেষ নিধারিত দামে।
শেষ গত ১৩ জুন সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে। সেই দিন ভরিতে দাম যথাক্রমে ৬ হাজার ৫৯০ টাকা ও ২৯১ টাকা বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বেড়ে গেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে, আগস্ট ১১ তারিখে বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম আরও একবার সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা রাখা হয়েছিল। এই মূল্যও কার্যকর হয়েছিল সকাল ১০টা থেকেই।
এবার, চলতি বছর এখনও পর্যন্ত দেশের বাজারে ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যাতে বেড়েছে ৩৮ দফা এবং কমেছে ৩৬ দফা। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকায় বিক্রি হচ্ছে।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত ৪৫ দফা রুপার দাম সমন্বয় হয়েছে; যেখানে ২৩ দফা দাম বাড়ানোর পাশাপাশি ২২ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে দেশে রুপার দাম মোট ১৩বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বাড়ানো হয়েছে এবং মাত্র ৩ বার কমানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন