প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক ও আপত্তিকর বক্তব্যের কোনো পাল্টা জবাব ইরান দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ট্রাম্পের মন্তব্যের কড়া ভাষায় মৌখিক জবাব দেওয়ার জন্য যারা চাপ দিচ্ছিলেন, তাদের দাবি তিনি নাকচ করে এই মন্তব্য করেন।
তিনি বলেন, “যার হাত শিশুদের রক্তে রঞ্জিত, তার কাছ থেকে আমরা এ ধরনের নীতি শিখব না।” ধারণা করা হচ্ছে, এই মন্তব্য ইরানের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের হামلاتে শতাধিক শিশুর নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে।
পেজেশকিয়ান আরও বলেন, “যে ব্যক্তি অপমানজনক ভাষা ব্যবহার না করে কথা বলতে বা নিজের চিন্তা প্রকাশ করতে পারেন না, তার বক্তব্য ও চিন্তাধারাই এক ধরনের অপমান। আমরা দৃঢ়ভাবে আমাদের অধিকার রক্ষা করব।”
এবার এর আগে আঙ্কারায় একটি ন্যাটো সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি “শেষ হয়ে গেছে” বলে মন্তব্য করেন। একই সময়ে তিনি ইরানের নেতাদের ‘মিথ্যাবাদী’, ‘নোংরা’ এবং ‘হিংস্র ও অসুস্থ মানুষ’ বলে আখ্যা দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন