প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে পাঁচজন মাদক কারবারি এবং অন্যান্য অপরাধে নিয়মিত মামলা ও ওয়ারেন্টসহ মোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশনায় শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশি তৎপরতা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকা থেকে ১৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে হলেন নাটোর জেলার বড়াইগ্রাম থানার পাঁচবারিয়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে সাইফুল ইসলাম পরামান (৫০), ঢাকা জেলার আশুলিয়া থানার দিয়াখালি গ্রামের শুকুর আলী শুকুর আলীর ছেলে জুয়েল (৩৪), শেরপুর জেলার শ্রী্বরদী থানার গোসাইপুর গ্রামের মৃত চান মিয়া সরকারের ছেলে ফরিদ সরকার, অরফে রমজান (৫৫), ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার দৌলতপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে শাহীন (২৮), মানবিক কারণে বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জোরগাছা গ্রামের ইংরাজ মিয়ার ছেলে মেয়ের ছেলে সুজন (৩০)। গোপন তথ্যের ভিত্তিতে ৭১ পিচ ইয়াবা এবং ১৩০ পুরিয়া গাজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, নিয়মিত মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ১৮ জন অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের আইন অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন